প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন।
জানা যায়, ব্রিফিংয়ে জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে।
সেই সাথে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও বিভিন্ন তথ্য দেওয়া হবে বলে জানা গেছে।ব্রিফিংয়ে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও অবহিত করবেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
Copyright © 2026 All rights reserved.